২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০১ ১০:৩৯:৪৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে।কোম্পানিগুলো হচ্ছে- সামিট অ্যালায়েন্স পোর্ট ও সায়হাম কটন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড কোম্পানি ২টির রেটিং নির্ণয় করেছে।
সিআরএবি রেটিং অনুযায়ী সামিট অ্যালায়েন্সের দীর্ঘমেয়াদী “এএ২” এবং স্বল্প মেয়াদে “এসটি-২” রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৩, ২০২৪ ও ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৮ ফেব্রুয়ারি,২০২৬ পর্যন্ত ব্যাংক ঋণ এবং অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
অপরদিকে, সিআরএবি রেটিং অনুযায়ী সায়হাম কটনের দীর্ঘমেয়াদী “এ১” এবং স্বল্প মেয়াদে “এসটি-৩” রেটিং করেছে।
কোম্পানিটির ৩০ জুন, ২০২৩, ২০২৪ ও ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২৮ ফেব্রুয়ারি,২০২৬ পর্যন্ত ব্যাংক ঋণ এবং অন্যান্য তথ্য অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসকেএস

সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন