বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে ইউনিলিভার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০১ ১৪:০৪:০৮


পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৬ এপ্রিল, সোমবার কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ২ ও ৫ এপ্রিল স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ৬ এপ্রিল, সোমবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

 

এসকেএস