আরডি ফুডের উদ্যোক্তার শেয়ার বিক্রয় সম্পন্ন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০২ ১৪:৫৫:৪৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের উদ্যোক্তা শেয়ার বিক্রয় সম্পন্ন করেছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আরডি ফুডের উদ্যোক্তা এস,এম ফখর-উজ-জামান তার কাছে থাকা ১ লাখ ৫ হাজার ৬০টি শেয়ারের সব কয়টি বিক্রয় করেছেন।
ডিএসইর পাবলিক মার্কেটে বর্তমান বাজার দরে শেয়ার বিক্রয় করেন এ উদ্যোক্তা। তিনি ১০ মার্চ শেয়ার বিক্রয়ের ঘোষণা দেন।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














