পাইওনিয়র ইন্স্যুরেন্সের সোমবার লেনদেন চালু

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০৫ ১২:৪০:০৪


পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পাইওনিয়র ইন্স্যুরেন্স পিএলসির সোমবার শেয়ার লেনদেন চালু হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ রোববার রের্কড ডেটের কারণে শেয়ার লেনদেন স্থগিত রেখেছে প্রতিষ্ঠানটি। আগামী সোমবার প্রতিষ্ঠানটির শেয়ার লেনদেন যথা নিয়মে চলবে।

 

এসকেএস