লাফার্জ হোলসিম স্পট মার্কেটে যাচ্ছে মঙ্গলবার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০৬ ১৩:৪৫:৫২


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি স্পট মার্কেটে লেনদেনে যাচ্ছে মঙ্গলবার।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ৯ এপ্রিল, বৃহস্পতিবার কোম্পানিটির রেকর্ড ডেট। এর আগের ৭ ও ৮ এপ্রিল স্পট মার্কেটে হবে এ কোম্পানিটির লেনদেন। রেকর্ড ডেটের কারণে আগামী ৯ এপ্রিল, বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি।

এসকেএস