ধানমন্ডি থেকে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-০৭ ০৮:০৬:২০
রাজধানীর ধানমন্ডি তেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
তবে তাকে কোন মামলায় বা কী কারণে আটক করা হয়েছে, সে বিষয়ে ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন।
এরপর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন। গত ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।
শিরীন শারমিন রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন। এরপর শেখ হাসিনা পতনের পদত্যাগ করেন তিনি।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













