শাহজালাল ইসলামী ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০৯ ১০:০০:২২
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
ডিএসই এই তথ্য জানা গেছে।
জানা গেছে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৩১ পয়সা।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৩ টাকা ০৭ পয়সা।
কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২৪ মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














