ডমিনেজ স্টিল দর বৃদ্ধির কারণ জানে না
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৪-০৯ ১০:৫৬:২৩
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতে কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে ডিএসই নোটিশ পাঠায়।
এর জবাবে কোম্পানিটির পক্ষ থেকে ৭ এপ্রিল জানানো হয়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই কোম্পানিটির শেয়ার দর এভাবে বাড়ছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














