রানার অটোমোবাইলসের উদ্যোক্তা পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০৯ ১১:০৬:৫১


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির উদ্যোক্তা পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির কর্পোরেট পরিচালক ব্রুমার ফ্রন্টিয়ার পিই II (মরিশাস) লিমিটেড তাদের ধারণকৃত মোট ১ কোটি ৮৩ লাখ ৪ হাজার ৩৪৭টি শেয়ারের মধ্যে থেকে ৫০ লাখ শেয়ার বিক্রয় করবে।

বর্তমান বাজারদরে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর পাবলিক ও ব্লক মার্কেটের মাধ্যমে বিক্রয় করবে এই উদ্যোক্তা পরিচালক ।  আগামী ৩০ এপ্রিলের মধ্যে শেয়ার বিক্রয় করবে প্রতিষ্ঠানটি।

 

এসকেএস