লিগ্যাসী ফুটওয়্যারের উদ্যোক্তা পরিচালকের শেয়ার হস্তান্তরের ঘোষণা
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-০৯ ১৩:২০:৩৮
পুঁজিবাজারের তালিকাভুক্ত চামড়া খাতের কোম্পানি লিগ্যাসী ফুটওয়্যার লিমিটেডের এক উদ্যোক্তা পরিচালক শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির উদ্যোক্তা পরিচালক কাজী নাফিস আহমেদ তার কাছে থাকা ২ লাখ ৬০ হাজার শেয়ার স্ত্রী মিসেস শামসে আরা জাবীনকে (কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার) উপহার হিসেবে হস্তান্তর করবেন।
শেয়ারগুলো স্টক এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে হস্তান্তর করা হবে।
৩০ এপ্রিলের মধ্যে শেয়ার স্থানান্তরের কার্যক্রম সম্পন্ন করবেন এ উদ্যোক্তা পরিচালক।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














