সিটি ব্যাংকের বন্ড ইস্যুতে বিএসইসির সম্মতি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-১২ ১০:২৭:১৫


পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংক পিএলসির ১২০০ কোটি টাকার  বন্ড ইস্যুতে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্যাংকটির ৭ বছর মেয়াদি বন্ডটির বৈশিষ্ট্য হবে- বন্ডটি আনসিকিউরড নন-কনভার্টিবল, ফুললি পেইড-আপ, ফুললি রিডিমেবল, কুপন বিয়ারিং সাব অর্ডিনেটেড। বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

টায়ার-২ ক্যাপিটাল শক্তিশালী করার জন্য এই বন্ড ইস্যু করা হবে।

 

এসকেএস