ইস্টার্ন ব্যাংকের ঋণ পরিশোধ করবে রিং সাইন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-২১ ১১:১৮:৫৮
পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানির রিং সাইন টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ ইস্টার্ন ব্যাংকের দায় সমন্বয়ের জন্য ‘লার্ক টেক্সটাইল লিমিটেড’ এর কাছ থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২০ এপ্রিল অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় ‘লার্ক টেক্সটাইল লিমিটেড’ থেকে বিনাসুদে ৯.৫০ কোটি টাকা নিয়ে ইস্টার্ন ব্যাংকের ঋণ পরিশোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে করা হবে।
‘লার্ক টেক্সটাইল লিমিটেড’ থেকে ১০ বছরের জন্য বিনাসুদে ওই অর্থ নেওয়া হবে। যা ১০টি সমান কিস্তিতে পরিশোধ করা হবে। যা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














