সূচকের উত্থানে লেনদেন ২ মাসের মধ্যে সর্বোচ্চ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-২২ ১৫:২৪:৪৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের  উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ও গত দুই মাসের মধ্যে টাকার অংকে সর্বোচ্চ লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯৮পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৩ টির, দর কমেছে ১২১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।

ডিএসইতে ১ হাজার ৫৬ কোটি ৩৬৪ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১২৭ কোটি ৮ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯২৯ কোটি ২৮ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৯৬ পয়েন্টে।

সিএসইতে ২৩০ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১০ টির দর বেড়েছে, কমেছে ৯১ টির এবং ২৯ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৭ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস