ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তনের অনুমতি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৪-২৩ ১৪:১৮:৩২
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’-এর পরিবর্তে ‘ ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। ২৬ এপ্রিল থেকে কোম্পানিটি ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি নামে পুঁজিবাজারে লেনদেন করবে। এছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














