পুঁজিবাজারে আধুনিক সেবার লক্ষ্যে মোনা এফসিএস’র নতুন বিএইচওএমএস চালু

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৪-২৭ ১৭:৩১:৩৩


পুঁজিবাজারে আধুনিক সেবা জোরদারে মোনা ফাইন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড নতুন ব্রোকার হোষ্টেড অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (বিএইচওএমএস) চালু করেছে।

সোমবার (২৭ এপ্রিল) নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে এই ডিজিটাল ট্রেডিং প্ল্যাটফর্মের উদ্বোধন করা হয়।

দেশীয় ফিনটেক প্রতিষ্ঠান কোয়ান্ট ফিনটেক লিমিটেড-এর সহায়তায় তৈরি এই ওএমএস দ্রুত অর্ডার সম্পাদন, নির্ভরযোগ্যতা ও রিয়েল-টাইম মনিটরিং নিশ্চিত করবে। বর্তমানে দেশের ৪০টির বেশি ব্রোকারেজ হাউজ এ প্রযুক্তি ব্যবহার করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোনা এফসিএস-এর ব্যবস্থাপনা পরিচালক জনাব মাহমুদুল বারী, সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-এর চেয়ারম্যান জনাব শহীদুজ্জামান চৌধুরী, এফসিএ, সন্ধানী লাইফ ফাইন্যান্সের এমডি ও সিইও জনাব মুহাম্মদ নাজরুল ইসলাম (এফসিএমএ) এবং সন্ধানী অ্যাসেট ম্যানেজমেন্টের এমডি ও সিইও জনাব মীর আরিফুল ইসলাম (এসিএস) সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট অন্যান্য উর্ধ্বতন ব্যক্তিবর্গ ও বিনিয়োগকারীগণ ।

জনাব মাহমুদুল বারী তার বক্তব্যে বলেন, বিনিয়োগকারীদের স্মার্ট ও প্রযুক্তি-নির্ভর সেবাপ্রদানের লক্ষ্য নিয়ে আমাদের এই ওএমএস যাত্রার সূচনা। এই সিস্টেমের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও স্বচ্ছ ও দ্রুত সেবা নিশ্চিত করতে পারব।

বক্তারা আশা প্রকাশ করেন যে, প্রযুক্তির এই আধুনিকায়ন দেশের সামগ্রিক পুঁজিবাজারকে আরও আধুনিক ও শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে।

এএ