বাণিজ্য চুক্তিতে কোনো গোপনীয়তা নেই : মা‌র্কিন রাষ্ট্রদূত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৪-২৮ ২১:৩৭:২৫


যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া বাণিজ্য চুক্তিতে কোনো ধরনের গোপনীয়তা নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বরং এই চু‌ক্তি‌কে দুই দেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে দেখ‌ছেন তি‌নি।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীতে আমেরিকান চেম্বার অব কমার্স (অ্যামচেম) আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এসব কথা ব‌লেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন ব‌লেন, বা‌ণিজ‌্য চুক্তির ফলে বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক অনেকখানি কমে আসবে। আগে যেখানে শুল্কের হার ছিল ৩৫ শতাংশ, তা এখন ১৯ শতাংশে নেমে আসবে। এই বিশাল শুল্ক ছাড়ের সুবিধা নিতে দ্রুত চুক্তিটি বাস্তবায়নে বাংলা‌দেশ প্রয়োজনীয় আইন পাস কর‌বে ব‌লে আমি ম‌নে ক‌রি।

বাংলাদেশে ব্যবসা করার ক্ষে‌ত্রে বি‌ভিন্ন প্রতিবন্ধকতার কথা তু‌লে ধ‌রেন মা‌র্কিন রাষ্ট্রদূত। তি‌নি বলেন, এখানকার জটিল লাইসেন্সিং পদ্ধতি, অস্বচ্ছ প্রক্রিয়া এবং অনানুষ্ঠানিক পদ্ধতি বড় বিনিয়োগের পথে প্রধান বাধা। ডিজিটাল কাস্টমস ব্যবস্থা চালু, স্বচ্ছ ক্রয়প্রক্রিয়া নিশ্চিত এবং শ্রম ও পরিবেশগত মানদণ্ড জোরদার করার মাধ্যমে ব্যবসার পরিবেশ সংস্কার করা জরু‌রি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বিএইচ