২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৫-০১ ২০:৪২:৪০
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ পাওয়া গেছে এমন শিশুর সংখ্যা ১ হাজার ২৮৫ জন।
শুক্রবার (১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত দেড় মাসে সারা দেশে ২৮০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৪৯টি শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ২৩১ শিশু।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৫ হাজার ১৪৬ শিশু। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৩৮ হাজার ৩০১ শিশু। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগে হাম ও হাম সন্দেহে ১৪২ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩৪২ জন।
এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ১ মে সকাল ৮টা পর্যন্ত সময়ের।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














