হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৭০৪০ জন হজযাত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-০৬ ০৯:৫১:১৮


সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৪০ জন হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে ৪২ হাজার ৯৬৯ জন। এখন পর্যন্ত হজে গিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে।

আজ বুধবার সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজের বুলেটিনে বলা হয়েছে, ১০ জন মৃতদের মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে মহিলা রয়েছেন দুই জন।

হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৫টি ফ্লাইটে ২২ হাজার ৩৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৪টি ফ্লাইটে ১৬ হাজার ৫০৮ জন ও ফ্লাইনাসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।

এনজে