হজ পালনে সৌদি পৌঁছেছেন ৪৭৮৫২ জন হজযাত্রী
আপডেট: ২০২৬-০৫-০৭ ০৯:৫৪:৪৫
সৌদি আরবে পবিত্র হজ পালনের লক্ষ্যে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ১২২টি হজ ফ্লাইটে ৪৭ হাজার ৮৫২ জন হাজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। তাদের মধ্যে সরকারি মাধ্যমে গেছেন ৪ হাজার ৭১ জন ও বেসরকারি মাধ্যমে ৪৩ হাজার ৭৮১ জন। এখন পর্যন্ত হজে গিয়ে মারা গেছেন ১০ জন।
আজ বৃহস্পতিবার সকালে হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিনে বলা হয়েছে, ১০ জন মৃতদের মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে মহিলা রয়েছেন দুইজন।
হজ বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৬টি ফ্লাইটে ২২ হাজার ৪৫৮ জন, সৌদি এয়ারলাইনসের ৪৫টি ফ্লাইটে ১৬ হাজার ৯০০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে ৮ হাজার ৪৯৪ জন যাত্রী সৌদি আরবে গেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন।
৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














