সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৫-১০ ১১:০৮:৩১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৪৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৫ টির, দর কমেছে ৯৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২২২ কোটি ৭২ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭০৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫২ টির, দর কমেছে ৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৮৫ লাখ টাকা।

 

এসকেএস