পাঁচ মাত্রার ভূমিকম্পে কাঁপলো মিয়ানমার

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-১১ ১০:১৯:২০


মধ্যরাতে পাঁচ মাত্রার ভূমিকম্পে হঠাৎ কেঁপে উঠল মিয়ানমার। বাংলাদেশেও অনুভূত হয়েছে সেই কম্পন। রোববার (১০ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ১টা ৩৬ মিনিটে অনুভূত এই ভূকম্পন।

এ বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহর থেকে ৭৪ কিলোমিটার পশ্চিমে। কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৯ কিলোমিটার গভীরে।

রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ। এর মৃদু প্রভাব অনুভূত হয়েছে বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলেও। চট্টগ্রাম থেকে

মিয়ানমারের ইয়েনাংইয়াউং শহরটি প্রায় ৩৮০ কিলোমিটার দূরে অবস্থিত।

এনজে