দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৫-১২ ০৮:৩০:৫৭


আবহাওয়া অধিদপ্তর দেশের ৯ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দুপুরের মধ্যে ঝড়ের আভাস দিয়েছে। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রংপুর, দিনাপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিমের পশ্চিম থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বরে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এনজে