মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
দেশের অধিকাংশ বিচারকই মানসিকভাবে স্বাধীন নয়
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৬-০৫-১৮ ১৬:৫৬:৩৫
বিচারকদের স্বাধীন মানসিকতাই পারে স্বাধীন বিচারবিভাগ বাস্তবায়ন করতে, কিন্তু দেশের অধিকাংশ বিচারকই মানসিকভাবে স্বাধীন নয় বলে মন্তব্য করেন মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বিচারপতি (সাবেক) মইনুল ইসলাম চৌধুরী।
সোমবার (১৮ মে) রাজধানীর গুলশানে একটি হোটেলে নরওয়েজিয়ান দূতাবাসের সহযোগিতায় ঢাকা ট্রিবিউন আয়োজিত বাংলাদেশে স্বাধীন বিচার বিভাগের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এ অনুষ্ঠানে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, স্বাধীন বিচার ব্যবস্থা বাস্তবায়নে সংস্কার কমিশনের সুপারিশগুলো বাস্তবায়নে বিএনপি ইতিবাচক হলেই কাঙ্খিত বিচারালয় পাবে দেশ।
আইনজীবী শিশির মনিরের মতে, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হলে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার পাশাপাশি ঝুঁকিমুক্ত পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে।
এনসিপি নেতা সারোয়ার তুষার বলেন, দেশের বিচারকাজে সরকারের হস্তক্ষেপ বন্ধের ব্যবস্থা না করলে স্বাধীন বিচার বিভাগ সম্ভব নয়।
তবে বিএনপি বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে বদ্ধপরিকর ও আওয়ামী সরকারের ন্যায় বিচার বিভাগ কুক্ষিগত করার ইচ্ছে বিএনপির নেই বলেন জানান বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ আসিম।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














