সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমাননা: শিশির মনির

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-২০ ১৩:১২:৫৩


সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মুহাম্মাদ শিশির মনির সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়ার ঘটনাকে সিরিয়াস আদালত অবমাননা বলে মন্তব্য করেছেন।

আজ বুধবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

এ সময় আইনজীবী মুহাম্মদ শিশির মনির বলেন, ‘‘সর্বোচ্চ আদালতের নির্দেশে সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন হয়েছে। বিষয়টি এখনও আদালতে বিচারাধীন। এ অবস্থায় সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত সিরিয়াস আদালত অবমানা। আমরা আগামীকাল (২১ মে) সংশ্লিষ্টদের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবো।’’

এর আগে গত ১৯ মে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে এই সচিবালয়ের সিনিয়র সচিবসহ ১৫ জন কর্মকর্তাকে আইন মন্ত্রণালয়ে ফেরত নেওয়া হয়। সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে সরকার এমন সিদ্ধান্ত নেয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এনজে