ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-২১ ০৯:১০:২০
মুসলিম সম্প্রদায়ের আসন্ন পবিত্র ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ৮টায় থেকে পাওয়া যাচ্ছে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট। আজ মিলছে ৩১ মে’র টিকিট।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ মে পাওয়া যাবে ১ জুন ফিরতি যাত্রার টিকিট, ২৩ মে ২ জুনের টিকিট, ২৪ মে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুন ফিরতি যাত্রার টিকিট।
গত ১৩ মে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট ক্রয় করেন যাত্রীরা। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে শেষদিনের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৭ মে।
গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














