ঈদযাত্রায় ১ জুনের ফিরতি টিকিট বিক্রি হচ্ছে আজ

সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৬-০৫-২২ ০৮:৫১:২৮


মুসলিম সম্প্রদায়ের আসন্ন ঈদুল আজহায় ট্রেনে ফিরতি যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (২১ মে)। আজ শুক্রবার (২২ মে) মিলছে ১ জুনের টিকিট। সকাল ৮টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল শনিবার (২৩ মে) ২ জুনের টিকিট পাওয়া যাবে, ২৪ মে ৩ জুনের টিকিট এবং ২৫ মে পাওয়া যাবে ৪ জুন ফিরতি যাত্রার টিকিট।

গত ১৩ মে ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ওইদিন ২৩ মে যাত্রার টিকিট কেনেন যাত্রীরা। এছাড়া ২৪ মে যাত্রার টিকিট ১৪ মে, ২৫ মে’র টিকিট ১৫ মে, ২৬ মে’র টিকিট ১৬ মে এবং ২৭ মে শেষদিনের যাত্রার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১৭ মে।

গত ৩০ এপ্রিল বাংলাদেশ রেলওয়ের এক বৈঠকে অগ্রিম টিকিট বিক্রির এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এনজে