বায়ুদূষণের শীর্ষে আজ দিল্লি, ঢাকা ১০ নম্বরে

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৫-২৪ ১০:৪০:৪৯


বায়ুদূষণের তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে ৮ নম্বরে। রোববার (২৪ মে) সকাল ১০টা ২৫ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সে হিসেবে দিল্লির দূষণ স্কোর ২০১ এর অর্থ সেখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর। অপরদিকে, একই সময়ে ঢাকার আজকের দূষণ স্কোর ৯৯, এর অর্থ এখানকার বাতাস মাঝারি বা সহনীয়।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা চিলির সান্তিয়াগোর স্কোর ১৬৫, তৃতীয় অবস্থানে থাকা চীনের বেইজেংয়ের ১৬৩, চতুর্থ অবস্থানে থাকা ডেমোক্র্যাটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা শহরের স্কোর ১৪৪, পঞ্চম অবস্থানে থাকা ইন্দোনেশিয়ার জাকার্তার ১৪৪, ৬ষ্ঠ অবস্থানে থাকা পাকিস্তানে লাহোরের ১৩৬, সপ্তম অবস্থানে থাকা ইন্ডিয়ার কলকাতার ১২৪, অষ্টম অবস্থানে চীনের হাংঝৌর ১০৭ এবং নবম অবস্থানে থাকা নেপালের কাঠমান্ডুর স্কোর ১০১।

এএ