হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৬-১৯ ১৮:৩৭:৪৭
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৭৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক হাজার ৭৪ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৯ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯০ হাজার ৯৮২ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯৬ জন। আর গত ১৫ মার্চ থেকে আজ (শুক্রবার) পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা পৌঁছেছে ১০ হাজার ৮৬৯ জনে।
এছাড়া গত ১৫ মার্চ থেকে আজ (শুক্রবার) পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৫ হাজার ১৫৬ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭১ হাজার ৩৯৬ জন।
গত ১৫ মার্চ থেকে আজ (১৯ জুন) পর্যন্ত সন্দেহজনক হামে মারা গেছে ৫৭৭ শিশু এবং নিশ্চিত হামে মত্যু হয়েছে ৯৩ জনের।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














