ঢাকায় ভূমিকম্প অনুভূত
সানবিডি২৪ ডেস্ক আপডেট: ২০২৬-০৬-২২ ২১:৪৫:৫৯
রাজধানী ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ভূকম্পন অনুভূত হয়।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।
প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। রিখটার স্কেলে এর মাত্রা কত ছিল সে তথ্যও জানা যায়নি।
এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৪ দশমিক ৫ মাত্রার।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














