দেশের ১৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-২৪ ০৮:২৫:৫৩


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে দেশের ১৬টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে সর্বোচ্চ ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের জন্য এই পূর্বাভাস প্রযোজ্য থাকবে।

পূর্বাভাসে জানানো হয়, দেশের মোট ১৬টি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অঞ্চলগুলো হলো— রংপুর, দিনাজপুর, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

এই বৈরী আবহাওয়ার কারণে এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (পুনঃ) ১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে বলা হয়েছে।

নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এনজে