হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬৮২৯৭ হাজি
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৬-২৭ ১২:৪০:৫৯
চলতি বছর সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে এরই মধ্যে ৬৮ হাজার ২৯৭ জন হাজি বাংলাদেশে ফিরেছেন। মোট ১৮৮টি ফিরতি ফ্লাইটে এসব হাজি দেশে ফেরেন।
আজ শনিবার ভোররাত ৩টা পর্যন্ত পাওয়া ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়।
বুলেটিন অনুযায়ী, দেশে ফেরা ৬৮ হাজার ২৯৭ জন হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৫৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৩ হাজার ৮৩৮ জন রয়েছেন।
এসব হাজি দেশে ফেরাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১০২টি, সৌদি এয়ারলাইন্স ৬৩টি এবং ফ্লাইনাস ২৩টি ফিরতি ফ্লাইট পরিচালনা করেছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














