রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জেনিথ লাইফের সিইও এস এম নুরুজ্জামান
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৭-১৬ ০৯:৪৯:৩৫
রোটারি ইন্টারন্যাশনাল বাংলাদেশের রোটারি ক্লাবের গোল্ড প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান।
শুক্রবার (২৬ জুন) কক্সবাজারের হোটেল সি প্যালেসে আয়োজিত সংগঠনটির বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটেগরিতে নির্বাচিত ব্যক্তি ও ক্লাবকে সম্মাননা প্রদান করা হয়।
দিনব্যাপী বর্ণাঢ্য এ অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫-এর শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ও সদস্য, রিপসা টিমের কর্মকর্তাসহ প্রায় দুই হাজার রোটারিয়ান অংশ নেন।
এ বছর রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিল সিলভার ক্লাব অ্যাওয়ার্ড অর্জন করে।
রোটারি ডিস্ট্রিক্ট ডি৬৪ ও ডি৬৫-এর কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি ইশতিয়াক জামান, অ্যাসিস্ট্যান্ট কান্ট্রি কো-অর্ডিনেটর (অ্যাডমিন) এম মাহমুদুল হাসান, রোটারি ক্লাব অব ঢাকা আহসান মঞ্জিলের সাবেক প্রেসিডেন্ট আবুল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দের হাত থেকে প্রেসিডেন্ট এস এম নুরুজ্জামান এ সম্মাননা গ্রহণ করেন।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














