আজ ঢাকার বায়ুর মান সহনীয়
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-০৭ ১১:৪১:৩৭
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে ইন্দোনেশিয়ার জাকার্তা। অন্যদিকে, ঢাকা রয়েছে ২১ নম্বরে, যেখানে তালিকায় মোট ১২৪টি দেশ রয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৮টা ১৪ মিনিটের দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।সে হিসেবে জাকার্তার স্কোর ১৮২ অর্থাৎ সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। ঢাকার দূষণ স্কোর ৭৬ এর অর্থ এখানকার বাতাস মাঝারি বা সহনীয় পর্যায়ে রয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














