বৈশ্বিক সূচকে আজ ঢাকার বায়ু মাঝারিমানের 

আপডেট: ২০২৬-০৭-০৮ ১১:০২:০৫


বৈশ্বিক জলবায়ু পবির্তনের বিরুপ প্রভাবে রাজধানী ঢাকাও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের চ্যালেঞ্জ মোকাবেলা করছে।

তবে সবশেষ বায়ুর মান সূচক (আইকিউএয়ার) অনুযায়ী, শহরটির বাতাসের মান জনস্বাস্থ্যের জন্য মাঝারিমানের পর্যায়ে রয়েছে।

বুধবার (৮ জুলাই) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

আইকিউএয়ারের তথ্য থেকে জানা গেছে, সকালে বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর ৭২। এই স্কোর অনুযায়ী, বায়ুর মান মাঝারি পর্যায়ে রয়েছে।

এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান ২৫তম।

একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৮২ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। এ ছাড়া ১৫৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কুয়েতের কুয়েত সিটি, ১৫২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, ১২৯ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর এবং একই স্কোর নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই রয়েছে পঞ্চম অবস্থানে।

এনজে