দেশের সব সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-০৮ ১২:৪১:৫১


দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার (৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ আবহাওয়া বুলেটিনে এ তথ্য জানায়।

আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত (পুনঃ ৩ নম্বর) বহাল রাখতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এনজে