সূচকের সাথে বেড়েছে লেনদেনও
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-১৪ ১৪:৫৭:০৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমানে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯২২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২৭ পয়েন্টে।
ডিএসইতে ১ হাজার ৬৫১কোটি ২৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২৩২ কোটি ১৪ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৪১৯ কোটি ১৫ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭৮ পয়েন্টে।
সিএসইতে ২৫২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৩৭ টির দর বেড়েছে, কমেছে ৮৯টির এবং ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৭৮কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














