রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টির সতর্কতা

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৭-১৮ ১১:৪২:৪৪


আবহাওয়া অধিদপ্তর দেশের রংপুর বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে।

আজ শনিবার সংস্থাটির প্রকাশিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের বিভিন্ন স্থানে ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার বা তার বেশি) বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এনজে