ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, নতুন ভর্তি রোগী ২৪২
সানবিডি২৪ প্রকাশ: ২০২৬-০৭-১৮ ২১:৪৩:৫১
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। সেই সঙ্গে নতুন ২৪২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তা অনুযায়ী, নতুন মারা যাওয়া রোগী একজন পুরুষ এবং তার বয়স ২৬ থেকে ৩০ বছরের মধ্যে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯১২ জন। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩০৯ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগে।
এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ১২ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন নয় হাজার ৬৭ জন।
মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৩৩ জনের মধ্যে নারী ১৮ জন বা ৫৪ দশমিক ৫ শতাংশ এবং পুরুষ ১৫ জন বা ৪৫ দশমিক ৫ শতাংশ।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১০, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয় ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে ময়মনসিংহে পাঁচ, চট্টগ্রাম ও খুলনায় চারজন করে, বরিশালে দুই ও রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














