ব্রিটিশ আমেরিকান টোবাকোর বোর্ড সভা ২৩ জুলাই

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৭-২০ ১০:০৮:৫২


পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো পিএলসির পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৩ জুলাই অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

এসকেএস