আরএকে সিরামিকসের বোর্ড সভা ২৬ জুলাই

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০২৬-০৭-২১ ১০:৩৭:২১


পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের আরএকে সিরামিক লিমিটেডের পরিচালনা পর্ষদের বোর্ড সভা আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির বোর্ড সভা বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২৬ পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে।

 

এসকেএস