সাভারে ফের পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার
প্রকাশ: ২০১৭-০৭-০২ ১০:৩৬:০৭
ফের সাভারে এক নারী পোশাক শ্রমিককে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিনগত রাতে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া রাজাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। গণধর্ষণের শিকার ওই তরুণী (২২) রাজফুলবাড়িয়া রাজাঘাট এলাকায় একটি কক্ষ ভাড়া নিয়ে থাকতেন। তার বাড়ি রংপুর জেলায় বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, শনিবার রাতে ওই গার্মেন্টস শ্রমিক নিজের কক্ষ থেকে বাহির হলে চার যুবক তার মুখ বেঁধে বাড়ির পার্শ্ববর্তী একটি কক্ষে নিয়ে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা রবিবার সকালে তাকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় ওই গার্মেন্টস শ্রমিককে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে ভর্তি করে।
সাভার মডেল থানার ওসি (তদন্ত) মাহফুজ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













