খাগড়াছড়িতে বাসের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ: ২০১৭-০৭-১১ ১২:২৯:৫১
খাগড়াছড়ি জেলার মানিকছড়ির আমতলীতে মিনিবাসের ধাক্কায় দুইজন নিহত ও আরো একজন গুরুতর আহত হয়েছেন। তিনজনই মোটরসাইকেলের আরোহী। আজ মঙ্গলবার ভোরে এই ঘটনা ঘটে।পুলিশ জানিয়েছে, আজ ভোরে রামগড় থেকে চট্টগ্রামগামী একটি মিনিবাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান গুইমারা উপজেলার জালিয়াপাড়ার বাসিন্দা মহিদুল ইসলাম (৩৮) ও মো. আরিফ (২৫) নামে দুইজন। এসময় গুরুতর আহত হন জামাল উদ্দিন (২৬) নামে আরো একজন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিনিবাসটিকে আটকানোর জন্য মোটরসাইকেল আরোহীরা ব্যারিকেড দিয়েছিল। কিন্তু বেপরোয়া বাসটি সব কিছু দুমড়ে মুচড়ে চলে গেলে হতাহতের ঘটনা ঘটে। বাসটিতে অবৈধ কিছু ছিল বলে অনেকের ধারণা। তবে পুলিশ বাসটিকে ধরতে পারেনি।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












