সাতকানিয়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

প্রকাশ: ২০১৭-০৭-১১ ১৬:৫৪:৪১


air-crashচট্টগ্রামের সাতকানিয়ায় পাহাড়বেষ্টিত লোহাগড়া সীমান্তে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

সাতকানিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিরাজ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা ঘটনাস্থলে কাজ করছি, এ মুহূর্তে আর কিছু বলতে পারছি না।