ফেনীতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশ: ২০১৭-০৭-১২ ১১:০৬:০৭


নমুনা ছবি
নমুনা ছবি

ফেনীতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোরে ফেনী সদর থানার লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
র‌্যাবের দাবি, নিহত ফয়সল (৩৫) ডাকাত দলের সদস্য।

র‌্যাব-৭ সিপিসি-১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় যানবাহনে ডাকাতি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায়। আহত একজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।ফেনীতে র‌্যাবের সাথে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার ভোরে ফেনী সদর থানার লেমুয়া এলাকায় এ ঘটনা ঘটে। র‌্যাবের দাবি, নিহত ফয়সল (৩৫) ডাকাত দলের সদস্য। র‌্যাব-৭ সিপিসি-১-এর অধিনায়ক স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় যানবাহনে ডাকাতি হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টহল দল সেখানে পৌঁছায়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এতে দুই ডাকাত গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে একজন ঘটনাস্থলে মারা যায়। আহত একজনকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।