মুসলমানদের আবার শ্রেনী কিসের?
প্রকাশ: ২০১৭-০৭-২০ ১১:৩৬:০৮
সৌদি ভাষ্য অনুযায়ী, আমরা তৃতীয় শ্রেণী মুসলমান! আর সৌদি আরব প্রথম শ্রেণী! কোথায় থেকে শুরু করব বুঝতে পারছি না। গতকাল রাত প্রায় বারটা অফিস শেষ করে বাসায় আসব। এয়ারপোর্ট ক্যানপি এক-এ আসতেই একজন মহিলাকে দেখলাম, নিথর দাঁড়িয়ে আছেন। ভাঙ্গাগড়া এক শরীল বিমূর্ত রুপ। আমিও দাঁড়ালাম।
একনজর দেখলাম। হাতে পাসপোর্ট ধরা। তার হাতের তালু পোড়া, আঙ্গুলগুলো ঝলসে যাওয়া। কোনমতে আলতো করে ধরে রাখেছেন পাসপোর্টটি। চেহারার দিকে তাকালাম। নির্যাতনের চরম চিত্র! কপাল কাটা, মনে হলো রড দিয়ে পিটানোর দাগ। চোখ দুটির চারপাশ কালো হয়ে আছে। সব মিলিয়ে মুখমন্ডলের দিকে তাকানো যায় না। নির্যাতনের ছাপ চিত্র! মাথায় ঘোমটা দেয়া অর্ধেক। চুলগুলো কাটা মনে হলো।
বললাম, চুল কাটা কেন? বলতেই সে ঘোমটা নামালেন, মুখ দিয়ে কিছু একটা বললেন। আমি বুঝলাম না। না বুঝলেও মাথার চিত্র দেখলাম। চুল কেটে ফেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মাইরের দাগ। এমন কোন জায়গা নেই, যেখানে নির্যাতনের চিন্হ নেই!
বাসায় যাবার জন্য গাড়িতে উঠলাম। একটু ভাবলাম, কল্পনা করলাম, তার পুরো শরীলে নির্যাতন কি পরিমাণ হয়েছে! মনটা কেমন যেন হয়ে গেল। ড্রাইভারকে বললাম, গাড়ি থামাও। গাড়ি থামালে আমি ফেরত আসি। বুঝতে পারছি না, কি করব! এর আইন প্রয়োগ কি হবে? দেশে হলে এখনই এর একশ ভাগ ব্যবস্থা নিতাম।
ওনাকে অফিসে নিয়ে চা বিস্কুট দিতে বললাম। কথা বলতে কষ্ট হচ্ছে। কোথায় যাবে, কেউ আসবে কিনা, কিছুই বলতে পারছেন না। তার চোখ দিয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে! এই হলো আমাদের মায়ের জাত, নির্যাতন সহ্য করতে করতে জীবন দিবেন তবুও মুখ খুলবেন না!
ওখানে কি আইন নেই? আইনে এর বিচার হয় না। খালি শুনি চুরি করলে নাকি, প্রকাশ্যে ঝুলিয়ে ফাঁসি দেয়। আঙ্গুল কেটে দেয়। আইন কি শুধু আমাদের অপরাধের জন্য, নাকি প্রথম শ্রণী মুসলমান যারা দাবী করে তাদেরও হওয়া উচিৎ? সৌদির দৃষ্টিতে তৃতীয় শ্রেণী মুসলমান আমরা। আমার দুই একটি প্রশ্ন আছে। পাঠকরা কি তার উত্তর দিবেন? (কাউকে আঘাৎ দেবার জন্য নয়। না বুঝে কেউ মন্তব্য না করার অনুরোধ থাকল।)
প্রশ্নগুলো:
১. আমরা বলি, মুসলমান ভাই ভাই। মুসলমান ভাই ভাই হলে সৌদি আরব কি আমাদের নাগরিকত্ব দেয়? (যেখানে ননমুসলিম দেশ গুলো মুসলিমদের নাগরিকত্ব দিচ্ছে।)
২. সৌদি বাদসারা আমাদের হজ্বের টাকা দিয়ে ইউরোপে মেয়েদের নিয়ে সি বিচ ভাড়া করে দিনের পর দিন যাপন করে। তখন তাদের কি ইসলাম মাথায় থাকে না?
৩. জুয়ারবোর্ডে বসে বউকে নিলামে দেয়া কি ইসলাম সাপোর্ট করে?
৪. মুসলমানের আবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী কি?
এই মায়ের কাছে আমি ক্ষমা প্রাথী। আমরা এই নির্যাতনে কোন আইন প্রয়োগ করতে পারলাম না। (আপাততে আমার কাছে এই মূহুর্তে এর আইন প্রয়োগ জানা নেই। কারো কাছে থাকলে জানাবেন।)
আমরা তার স্বামীর ফোন নাম্বার সংগ্রহ করে তাকে পৌঁছানোর ব্যবস্থা করেছি।
মা, আমাদের ক্ষমা করো! ভগিনী আমাদের ক্ষমা করো! কারণ, আমরা তৃতীয় বিশ্বের মানুষ। যাদেরকে নমানুষ বলা যায়!
(পাসপোর্টে তার ছবি আছে। যাবার সময় খুবই সুস্থ ছিলেন তিনি, আর দুই বছর পর এখনের চিত্র দেখুন।
লেখক: এডিশনাল এসপি, (বিসিএস পুলিশ) এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ান এবং ফিকশন রাইটার।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














