ঋণখেলাপি হওয়ায় পদ হারালেন রিহ্যাব সভাপতি
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-১৪ ১৯:৩১:১০
ঋণখেলাপি হওয়ায় পদ হারিয়েছেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সভাপতি মো. আলী আফজাল।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীনের সই করা এক চিঠির মাধ্যমে তার পদ শূন্য ঘোষণা করা হয়।
এতে বলা হয়, রিহাবের সভাপতি মো. আলী আফজাল বাংলাদেশ ব্যাংকের সিআইবি প্রতিবেদন অনুযায়ী ঋণখেলাপি প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ঋণখেলাপি হওয়ায় বাণিজ্য সংগঠন আইন ২০২২–এর ধারা ২৩ (১) (খ) অনুযায়ী তাঁর সভাপতি পদ শূন্য হিসেবে ঘোষণা করা হলো।
অফিস আদেশটি বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটসহ সংশ্লিষ্ট দপ্তর, এফবিসিসিআই এবং রিহ্যাব কার্যালয়ে সদয় অবগতির জন্য পাঠানো হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













