হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬
সানবিডি২৪ আপডেট: ২০২৬-০৯-১৫ ১৬:০২:২১
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩১৬ জন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ২৩৯ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লাখ ৭৩ হাজার ৯৫৯ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৭ জন, গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ২০১ জন।
গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ৫৩ হাজার ২৭৯ জন।
একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৪৭ হাজার ৩৮৬ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট ৯৩৬ জন শিশুর মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১শ জনের মৃত্যু হয়েছে।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














