আমরা নেটওয়ার্কের বৃহস্পতিবার লেনদেন বন্ধ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৯-২৩ ১২:৪৩:০৪
পুঁজিবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক পিএলসির শেয়ার লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিটির রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। এর আগে কোম্পানিটি স্পট মার্কেটে লেনদেন শুরু করে।
রেকর্ড ডেটের কারণে বৃহস্পতিবার লেনদেন স্থগিত রাখবে কোম্পানিটি। রোববার কোম্পানিটির লেনদেন স্বাভাবিক নিয়মে চলবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














