২৮ সেপ্টেম্বর থেকে বিনিয়োগকারীদের টাকা দেওয়া শুরু করবে ডিএসই
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৯-২২ ১৩:১১:০৬
পুঁজিবাজারে ৫টি শীর্ষ ব্রোকারেজ হাউজের দুর্নীতি, জালিয়াতি এবং গ্রাহকদের টাকা ও শেয়ার আত্মসাতের কারণে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের ২৮ সেপ্টেম্বর থেকে টাকা দেওয়া শুরু করবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই)।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার নিকুঞ্জ-২ এ অবস্থিত ডিএসই টাওয়ারের (ঢাকা স্টক এক্সচেঞ্জ ভবন) মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম।
সংবাদ সম্মেলনে তিনি জানান, ক্রেস্ট সিকিউরিটিজ, বানকো সিকিউরিটিজ, সালতা ক্যাপিটাল, মশিউর সিকিউরিটিজ, তামহা সিকিউরিটিজের ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীরা ২ মাসের মধ্যে টাকা ফেরত পাবেন।
এসব সিকিউরিটিজে ১৭ হাজার ৯২৫ জন ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারী আছেন। যাদের ৩৭ কোটি ৭ লাখ টাকা ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। ৫ লাখ টাকা পর্যন্ত সবাইকে সম্পূর্ণ পরিশোধ করা হবে। ২৮ তারিখ টাকা দেওয়া শুরু হবে। ৯৭ ভাগ পরিশোধ হয়ে যাবে। ৫৯৫ জন বাকী থাকবে। তাদেরকেও আস্তে আস্তে টাকা পরিশোধ করা হবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













