বরিশালে এসআই ও ব্যবসায়ির স্ত্রী আপত্তিকর অবস্থায় আটক
প্রকাশ: ২০১৭-০৮-০২ ১১:৫৪:২৩
বরিশাল শহরের একটি বাসায় ব্যবসায়ির স্ত্রীসহ মাইনুল ইসলাম নামে এক পুলিশ কর্মকর্তাকে আটকে রাখা হয়েছে। স্ত্রীকে পুলিশ কর্মকর্তার সাথে আপত্তিকর অবস্থায় দেখে ব্যবসায়ি স্বামী বাহির থেকে দরজায় তালা ঝুলিয়ে দিয়েছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০১ আগস্ট) রাত ১০টার দিকে বরিশাল শহরের মুসলিম গোরস্তান রোড এরাকায় খাদিজা মঞ্জিলে।
ওই পুলিশ কর্মকর্তা বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানায় উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত রয়েছেন।
খবর পেয়ে ওই থানার সহকারি পুলিশ কমিশনার (এসি) ফরহাদ সরদার এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল সেখানে ছুটে যান।
ব্যাবসায়ী শামিম তালুকদার সাংবাদিকদের জানিয়েছেন, তার স্ত্রী জেবুন্নেছা সালমাকে নিয়ে ওই ভবনের ৩ তলায় ভাড়া থাকেন। মঙ্গলবার রাতে বাসায় ফিরে দেখতে পান তার স্ত্রীকে পুলিশ কর্মকর্তার সাথে আপত্তিকর অবস্থায়। ওই সময় তিনি বাহির থেকে বাসার দরজায় একটি তালা ঝুলিয়ে দিয়ে পুলিশে খবর দেন। দীর্ঘ সময় অপেক্ষার পরে পুলিশ কর্মকর্তারা রাত সাড়ে ১১টার দিকে বাসার ভেতরে প্রবেশ করেন। কিন্তু ওই সময় এসআই মাইনুল কৌশলে পালিয়ে যান।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আওলাদ হোসেন মামুন জানিয়েছেন, ব্যবসায়ি লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঘটনার বিষয়ে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহমান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ব্যবসায়ি লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: বরিশাল ক্রাইম নিউজ
সানবিডি/বরিশাল/জিআরএ/এসএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













